ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ঢাবির রোকেয়া হলে সিলিং ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত, গাফিলতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের একটি কক্ষের ছাদ থেকে সিলিং ফ্যান খুলে পড়ে এক ছাত্রী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেলে হলের এক্সটেনশন ভবনের ৮৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হল প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন আবাসিক শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সিলিং ফ্যানটি খুলে পড়ে ওই ছাত্রীর মাথায় আঘাত লাগে। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় ব্যান্ডেজ করা হয়। ঘটনার পর হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, কয়েকদিন আগে সংশ্লিষ্ট ইলেকট্রিশিয়ান ফ্যানটি খুলে পুনরায় স্থাপন করেছিলেন। তবে সেটি সঠিকভাবে লাগানো হয়নি বলেই তাদের অভিযোগ।
শিক্ষার্থীদের দাবি, যথাযথভাবে ফ্যানটি স্থাপন না করায় সেটি খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। তারা আরও জানান, ফ্যানটির সমস্যা নিয়ে এর আগেও একাধিকবার হল প্রশাসনকে অবহিত করা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের ভাষ্য, সময়মতো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তারা রোকেয়া হলসহ বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সিলিং ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রোকেয়া হলের প্রভোস্ট ড. হোসনে আরা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল