ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা এখন রায়ান
স্পোর্টস ডেস্ক: মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াসের ডেডলক ভাঙা প্রথম গোলটির নেপথ্যে ছিলেন ১৯ বছর বয়সী তরুণ উইঙ্গার রায়ান। ভিনিসিয়াসের উদ্দেশে তাঁর বাড়ানো নিখুঁত পাস থেকেই আসে গোলটি। আর সেই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের ফুটবল রেকর্ডে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়।
মাত্র ১৯ বছর ৩২৫ দিন বয়সে বিশ্বকাপের মঞ্চে অ্যাসিস্ট করে ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার কৃতিত্ব অর্জন করেছেন রায়ান।
এই রেকর্ড গড়তে গিয়ে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মুলারকে। ১৯৮৬ সালের বিশ্বকাপে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০ বছর ১৩২ দিন বয়সে অ্যাসিস্ট করে এতদিন ব্রাজিলের হয়ে সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন মুলার।
দীর্ঘ ৪০ বছর পর সেই রেকর্ড ভেঙে ব্রাজিলের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়ে নিলেন উদীয়মান এই তারকা। বিশ্বকাপের বড় মঞ্চে তাঁর এমন অর্জন ভবিষ্যতের জন্যও বড় সম্ভাবনার বার্তা দিচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর