ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
মেসিকে নিয়ে ভুয়া মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন রোনালদো
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দু কোনো বাস্তব মন্তব্য নয়, বরং তার নামে প্রচারিত একটি ভুয়া উক্তি।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন রোনালদো। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি কখনোই লিওনেল মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি।
রোমারিও সরাসরি প্রশ্ন তোলেন, “মেসি সর্বকালের সেরা-এই কথার মানে কী?” উত্তরে হাস্যরসের সঙ্গেই পুরো ঘটনার ব্যাখ্যা দেন রোনালদো। তিনি বলেন, নিজের নামে এমন মন্তব্য ছড়িয়ে পড়তে দেখে তিনিও বিস্মিত হয়েছিলেন। তার ভাষায়, “আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে।”
রোনালদো জানান, বিষয়টি নিয়ে তার প্রতিনিধিরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে উক্তিটির উৎস অনুসন্ধানের চেষ্টা করেন। তার বক্তব্য অনুযায়ী, “আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি, এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।”
ঘটনার সূত্রপাত হয় চলমান বিশ্বকাপে, যখন মেসি গোলসংখ্যায় রোনালদোকে ছাড়িয়ে যান। সেই সময় বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি মেসিকে ‘সর্বকালের সেরা’ বলে উল্লেখ করেছেন। প্রচারিত উক্তির মধ্যে ছিল-“বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।”
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই এর প্রতিবাদ জানায় রোনালদোর প্রতিনিধিরা। তারা স্পষ্ট করে জানান, সাবেক এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি।
তবে মেসিকে সর্বকালের সেরা না বললেও আর্জেন্টাইন তারকার প্রতি শ্রদ্ধা ও মুগ্ধতার কথা বরাবরই প্রকাশ করেছেন রোনালদো। বিশ্বকাপে তার গোলের রেকর্ড মেসি ভেঙে দেওয়ার পর তিনি একটি ভিডিও বার্তায় অভিনন্দন জানান এবং মেসির পারফরম্যান্সের প্রশংসা করেন। সেখানে তিনি বলেন, “বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।”
সব মিলিয়ে, মেসির প্রতি শ্রদ্ধা এবং তাকে সর্বকালের সেরা ঘোষণার মধ্যে পার্থক্যটি আবারও স্পষ্ট করলেন দুইবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। একই সঙ্গে তিনি বর্তমান সময়ের ফুটবল সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া উদ্ধৃতি ছড়িয়ে পড়ার বাস্তবতাও তুলে ধরেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর