ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপ দেখতে বাংলাদেশে এলেন আর্জেন্টিনার কন্টেন্ট ক্রিয়েটরদের দল
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও আসরের অন্যতম হট ফেভারিট। সেই আর্জেন্টিনা থেকেই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের ফুটবল আবেগ ও উচ্ছ্বাস কাছ থেকে দেখতে ঢাকায় এসেছে একটি বিশেষ দল।
রোববার আর্জেন্টাইন লেখক ও কন্টেন্ট ক্রিয়েটর ড্যান ল্যান্ডে রুলো এবং তার দল ১০ দিনের সফরে ঢাকায় পৌঁছান। তাদের উদ্দেশ্য ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের আর্জেন্টিনা-সমর্থকদের ভালোবাসা, উচ্ছ্বাস ও আবেগ সরাসরি পর্যবেক্ষণ করা এবং সেই অভিজ্ঞতা বিশ্বের সামনে তুলে ধরা।
তৃণমূল পর্যায়ের মানবিক সংযোগ ও সাংস্কৃতিক গল্প তুলে ধরার জন্য পরিচিত রুলো ২০২২ ফিফা বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান। সে সময় তিনি আর্জেন্টিনায় একটি বড় ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেন, যেখানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে সমর্থন জানানো হয়। এই উদ্যোগ দুই দেশের মধ্যে ক্রীড়াভিত্তিক বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন তৈরি করে।
রুলোর সঙ্গে সফরে রয়েছেন আরও কয়েকজন সৃজনশীল পেশাজীবী—ম্যানুয়েল জাভিয়ের এজকেরা রামন, মার্টিন দে এসকালাদা, মার্টিনা জয় গন্ডেল এবং সান্তিয়াগো কন্দে। এই সফরকে আর্জেন্টিনার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি বহু প্রজন্ম ধরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা ও অবিচল সমর্থনের স্বীকৃতি হিসেবেও বিবেচিত।
সফরসূচি অনুযায়ী, দলটি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ফুটবলপ্রেমীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবে। পাশাপাশি ম্যাচের দিনগুলোতে পতাকায় সজ্জিত নগরজীবনের উচ্ছ্বাসও তারা কাছ থেকে দেখবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি ও হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে আয়োজিত প্রাক-ম্যাচ উৎসব ও বড় সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। এছাড়া আমিনবাজারের গ্রামীণ ফুটবল উন্মাদনাও তারা উপভোগ করবে। একই সঙ্গে ২৪ জুন মুন্সীগঞ্জে স্থানীয় সমর্থকদের সঙ্গে লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উদযাপনেও অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
রুলো এবং তার দল ২২ ও ২৮ জুন ম্যাচের দিনগুলোতে হাজারো সমর্থকের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করবেন এবং সেই আবেগঘন মুহূর্তগুলো ভাগ করে নেবেন।
এই উদ্যোগটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস এবং বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড। আয়োজকদের মতে, এর মূল লক্ষ্য দুই দেশের মানুষের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর করা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর