ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নতুন ইউএইচএফপিও পদায়ন করলো স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈরসহ দেশের চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৮ জুন) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহামাদ রুমী এক প্রজ্ঞাপনে এ তথ্য জানান।
প্রজ্ঞাপনে বলা হয়, নিম্নে বর্ণিত কর্মকর্তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে বদলি করে তাদের নামের পার্শ্বে উল্লিখিত পদ ও কর্মস্থলে পদায়ন/বদলি করা হয়েছে।
তথ্য অনুযায়ী, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. সোহাগ মিয়া, কালিয়াকৈরে ডা. সাদিয়া তাসনিম মুনমুন, দিরাইয়ে ডা. দেবাশীষ রায় এবং জামালগঞ্জে ডা. মো. হাবিবুর রহমান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। পদায়ন বা বদলিকৃত পদে কোনো কর্মকর্তা মুভইন না করা অবস্থায় কর্মরত থাকলে তিনি পরবর্তী পদায়নের নিমিত্তে সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত হবেন। এছাড়া প্রজ্ঞাপন জারির পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ছয় দিনের দিন থেকে তাদের সরাসরি অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ