ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৮৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ডুয়া ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বড় সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক এই তিন ক্যাটাগরির বিভিন্ন বিভাগে মোট ১৮৬ জন শিক্ষক নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন পর্যন্ত ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক পদে ৩৬টি বিভাগে মোট ৫৬ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫৫ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা (গ্রেড-৪)।
অধ্যাপক পদে আবেদনকারীদের বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এমএস, এমডি, এফসিপিএস বা এমফিল (শুধু বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের জন্য) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ছয় বছরসহ মোট যথাক্রমে ১০ বছর ও ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে ন্যূনতম ১২টি অরিজিনাল আর্টিকেল প্রকাশের শর্তও রয়েছে।
সহযোগী অধ্যাপক পদে ২৪টি বিভাগে মোট ৫০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর এবং বেতন স্কেল ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা (গ্রেড-৫)। শিক্ষাগত যোগ্যতা অধ্যাপক পদের সমমানের হতে হবে। তবে সহকারী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে চার বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে পাঁচ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে ন্যূনতম ছয়টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
অন্যদিকে সহকারী অধ্যাপক পদে ২৯টি বিভাগে মোট ৮০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর এবং বেতন স্কেল ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬)। আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তত তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে এমডি, এমএস বা এফসিপিএস ডিগ্রিধারীদের ক্ষেত্রে আলাদা অভিজ্ঞতার প্রয়োজন হবে না, কারণ এসব ডিগ্রিকে তিন বছরের অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয়। এমফিল ডিগ্রিধারীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া স্বীকৃত পিয়ার-রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।
আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মোট ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার’ বরাবর জমা দিতে হবে। আবেদন ফি হিসেবে ৬০০ টাকা পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী শিক্ষাবিদ ও চিকিৎসকেরা আগামী ২১ জুন ২০২৬ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইট থেকে জানা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়