ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বারবার কল কেটে যাচ্ছে? জেনে নিন ১০ কার্যকর কৌশল
পার্থ হক: স্মার্টফোনে কথা বলার সময় হঠাৎ কল কেটে যাওয়া বা নেটওয়ার্ক হারিয়ে যাওয়ার ঘটনা এখন অনেকেরই পরিচিত অভিজ্ঞতা। জরুরি মুহূর্তে এ ধরনের সমস্যায় ভোগান্তিও তৈরি হয়। সাধারণত ব্যবহারকারীরা এ সমস্যার জন্য মোবাইল অপারেটরকে দায়ী করলেও প্রযুক্তিবিদদের মতে, সব ক্ষেত্রে নেটওয়ার্কই একমাত্র কারণ নয়। অনেক সময় ফোনের সেটিংস, দুর্বল সিগন্যাল কিংবা সাধারণ কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণেও কল ড্রপ হতে পারে।
প্রযুক্তিবিদদের ব্যাখ্যা অনুযায়ী, স্মার্টফোন যে মোবাইল টাওয়ারের সঙ্গে যুক্ত থাকে, সেটির সিগন্যাল দুর্বল হলেও অনেক সময় তাৎক্ষণিকভাবে শক্তিশালী নিকটবর্তী টাওয়ারে সংযোগ পরিবর্তন করে না। একে প্রযুক্তির ভাষায় ‘টাওয়ার ক্লিংগিং’ বলা হয়। এর ফলে আশপাশে ভালো সিগন্যাল থাকলেও ফোন অনেক সময় দুর্বল নেটওয়ার্কের সঙ্গেই যুক্ত থাকে। এর ফলেই কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট কিংবা ‘নো সার্ভিস’ সমস্যার মতো পরিস্থিতি তৈরি হয়।
এ সমস্যা থেকে সাময়িকভাবে মুক্তি পেতে একটি সহজ কৌশল কার্যকর হতে পারে। ফোনে এয়ারপ্লেন মোড চালু করে কিছুক্ষণ পর আবার বন্ধ করলে ডিভাইসটি নতুন করে নেটওয়ার্ক অনুসন্ধান করে। এতে অনেক সময় দ্রুত শক্তিশালী সিগন্যালের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব হয়।
কল ড্রপ সমস্যার সম্ভাব্য সমাধান হিসেবে আরও কিছু কার্যকর উপায় রয়েছে-
১. খোলা জায়গায় অবস্থান করা: কংক্রিটের দেয়াল, ধাতব কাঠামো, লিফট বা ভূগর্ভস্থ স্থানে সিগন্যাল দুর্বল হতে পারে। এমন পরিস্থিতিতে জানালার পাশে বা খোলা জায়গায় গেলে নেটওয়ার্কের মান উন্নত হতে পারে।
২. ফোনের কভার খুলে ব্যবহার: মোটা বা ধাতব কভার অনেক সময় অ্যান্টেনার কার্যকারিতায় প্রভাব ফেলে। তাই সমস্যা হলে কভার খুলে পরীক্ষা করা যেতে পারে।
৩. পর্যাপ্ত ব্যাটারি রাখা: দুর্বল সিগন্যাল এলাকায় ফোনকে নেটওয়ার্ক খুঁজতে বেশি শক্তি ব্যয় করতে হয়। ফলে ব্যাটারি কম থাকলে সংযোগ স্থিতিশীলতায় প্রভাব পড়তে পারে।
৪. এয়ারপ্লেন মোড চালু-বন্ধ করা: এটি দ্রুত নেটওয়ার্ক রিফ্রেশের একটি কার্যকর উপায়, যা অনেক ক্ষেত্রে সংযোগ সমস্যা দূর করে।
৫. ফোন রিস্টার্ট করা: স্মার্টফোন পুনরায় চালু করলে অনেক অস্থায়ী প্রযুক্তিগত ত্রুটি দূর হয়ে নেটওয়ার্ক স্বাভাবিক হতে পারে।
৬. সিম কার্ড পুনঃস্থাপন: ধুলা বা সংযোগজনিত সমস্যার কারণে নেটওয়ার্কে বিঘ্ন ঘটতে পারে। সিম কার্ড খুলে পরিষ্কার করে আবার বসালে সমস্যার সমাধান হতে পারে।
৭. সফটওয়্যার ও অপারেটর সেটিংস হালনাগাদ: নতুন আপডেটে নেটওয়ার্ক ব্যবহারের উন্নতি আনা হয়। পুরোনো সফটওয়্যারেও সংযোগ সমস্যা দেখা দিতে পারে।
৮. নেটওয়ার্ক সেটিংস রিসেট: সমস্যা সমাধান না হলে নেটওয়ার্ক সেটিংস রিসেট করা যেতে পারে। এতে ওয়াই-ফাই পাসওয়ার্ডসহ কিছু সংরক্ষিত তথ্য মুছে যেতে পারে।
৯. সিগন্যাল বুস্টার ব্যবহার: দুর্বল কভারেজ এলাকায় সিগন্যাল শক্তিশালী করতে এটি ব্যবহার করা যায়, তবে খরচ তুলনামূলক বেশি।
১০. অপারেটরের সঙ্গে যোগাযোগ: সব চেষ্টা ব্যর্থ হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের সহায়তা নেওয়া প্রয়োজন। টাওয়ার ত্রুটি বা নেটওয়ার্ক বিভ্রাট থাকলে তারা কারিগরি সমাধান দিতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি