ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
এইচএসসি পরীক্ষায় নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, কেবল পরীক্ষার্থীরাই সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
বুধবার (১৭ জুন) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের ব্যবস্থা রাখতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও জানানো হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
এর আগে গত ১৪ জুন জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই কক্ষে প্রবেশ করাতে হবে। ওই সময়ের পর কোনো পরীক্ষার্থী উপস্থিত হলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতায় রোল নম্বরসহ অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সেই রেজিস্টার খাতা বোর্ডে জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে শিক্ষা বোর্ড।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ