ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের মাঝে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা বিতরণ করেন এবং ডিজিটাল পদ্ধতিতে ভাতার অর্থ প্রেরণ কার্যক্রম চালু করেন।
বুধবার (১৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারপ্রধান।
এ সময় ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল অ্যাকাউন্টে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়। পাশাপাশি তিনি কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন অনুদান তুলে দেন। পরে অনলাইনের মাধ্যমে তাদের মোবাইল ফোনে ভাতার অর্থ পৌঁছে দেওয়া হয়।
এর আগে বেলা সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেন তিনি। অনুষ্ঠান শেষে তার দুসাই রিসোর্টে যাওয়ার কথা রয়েছে। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ারও কর্মসূচি রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাশাপাশি প্রধানমন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করবেন। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর পাঁচজনকে জীবনমান উন্নয়নের জন্য ১০ হাজার টাকা করে এবং আরও পাঁচজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে।
একই সঙ্গে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনের হাতে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হবে। এছাড়া টেকসই আবাসন নিশ্চিত করতে পাঁচজন চা শ্রমিককে দুই লাখ টাকা করে বরাদ্দপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী। সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়