ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এক বছরে ২ বিলিয়ন ডলার হারিয়েছে সোশ্যাল মিডিয়া গ্রাহকরা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ২০২৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিভিন্ন প্রতারণায় পড়ে যুক্তরাষ্ট্রের গ্রাহকরা প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। ইমেইল বা টেক্সট মেসেজের তুলনায় বর্তমানে সামাজিক মাধ্যমগুলোকেই প্রতারণার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সাইবার অপরাধীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, জালিয়াতির শিকার হওয়া ব্যক্তিদের প্রায় ৩০ শতাংশ জানিয়েছেন যে তাদের প্রতারণার সূত্রপাত হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে। প্ল্যাটফর্মভিত্তিক বিশ্লেষণে শীর্ষে রয়েছে ফেসবুক, যার পরেই অবস্থান হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের। তথ্য অনুযায়ী, ফেসবুক থেকে হওয়া জালিয়াতির পরিমাণ গতানুগতিক ইমেইল প্রতারণার চেয়ে অনেক বেশি।
প্রতারণার ধরনগুলোর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে অনলাইন শপিং সংক্রান্ত জালিয়াতি। প্রায় ৪০ শতাংশ ভুক্তভোগী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দেখে পণ্য অর্ডার করে তারা প্রতারিত হয়েছেন। এছাড়াও বিনিয়োগ সংক্রান্ত জালিয়াতি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যাতে গত এক বছরে গ্রাহকদের লোকসান হয়েছে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার।
পাশাপাশি প্রেমের সম্পর্কের ফাঁদ বা 'রোমান্স স্ক্যাম'-ও পাল্লা দিয়ে বাড়ছে। এ ধরনের প্রতারণার শিকার হওয়া ৬০ শতাংশ গ্রাহক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকেই অপরাধীদের সাথে তাদের যোগাযোগের শুরু। এই ক্রমবর্ধমান ঝুঁকি এড়াতে এফটিসি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এবং অনলাইনে চেনা-অচেনা কারো পরামর্শে হুটহাট বিনিয়োগ না করার জন্য কঠোর সতর্কতা জারি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)