ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের নতুন আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল মেসির দলের প্রস্তুতি, ইনজুরি পরিস্থিতি ও সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে।
হেড-টু-হেড পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনা ও আলজেরিয়া এখন পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের ৫ জুন অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে জয় পেয়েছিল। দীর্ঘ সময় পর আবারও দুই দলের এই লড়াই ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
স্কালোনির কপালে চিন্তা: ইনজুরি আপডেট
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে এসেছে ইনজুরির ধাক্কা। দলের নির্ভরযোগ্য লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো চোটের কারণে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে কোচ লিওনেল স্কালোনিকে রক্ষণভাগে নতুন পরিকল্পনা নিতে হচ্ছে। বিকল্প হিসেবে লিসান্দ্রো মার্টিনেজ বা ফাকুন্দো মেদিনাকে লেফট ব্যাকে দেখা যেতে পারে।
সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো নিশ্চিত থাকলেও তার সঙ্গে ওতামেন্দি নাকি লিসান্দ্রো খেলবেন তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আক্রমণভাগে আলভারেজ না লাউতারো?
আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ম্যানচেস্টার সিটির হুলিয়ান আলভারেজ স্কালোনির প্রথম পছন্দ হলেও ইনজুরির কারণে তিনি প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে ছিলেন। অন্যদিকে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ ফর্মে থাকায় শুরুর একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনাও জোরালো।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৪-২ ফরমেশন)
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা
মধ্যমাঠ: থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্টিন বার্কো
আক্রমণভাগ: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ
ম্যাচের সময়সূচি ও সম্প্রচার
তারিখ: ১৭ জুন
সময়: বাংলাদেশ সময় সকাল ৭টা
সরাসরি সম্প্রচার: টি-স্পোর্টস, সময় টিভি ও বিটিভি
অনলাইন স্ট্রিমিং: Sportzfy, Cricfy TV অ্যাপসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম
সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনা পারবে কি না জয় দিয়ে যাত্রা শুরু করতে সেই প্রশ্নের উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ