ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
স্মার্টফোন ক্যামেরা কি হ্যাক হচ্ছে? জানুন ঝুঁকি ও লক্ষণ
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
পার্থ হক: স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা, ভিডিও করা এবং ভিডিও কল এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। তবে এই একই ক্যামেরা ব্যবহার করেই কিছু ক্ষেত্রে সাইবার অপরাধীরা দূর থেকে গোপনে নজরদারি চালাতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, একবার কোনোভাবে ফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ নেওয়া গেলে ব্যবহারকারীর অজান্তেই ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব হয়। পরবর্তীতে এসব ব্যক্তিগত তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ব্ল্যাকমেইল, পরিচয় চুরি বা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হতে পারে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ফোনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার প্রবেশ করলে সাইবার অপরাধীরা ক্যামেরার নিয়ন্ত্রণ নিতে পারে। সাধারণত যেসব অ্যাপ ক্যামেরা ব্যবহারের অনুমতি পায়, সেগুলোর মাধ্যমেই এ ধরনের ঝুঁকি তৈরি হয়। অনেক সময় ক্ষতিকর অ্যাপ ইনস্টলের সময় কৌশলে ক্যামেরা ব্যবহারের অনুমতি নিয়ে নেয় এবং পরে গোপনে ছবি বা ভিডিও ধারণ করে তা বাইরে পাঠিয়ে দেয়।
ফোনের ক্যামেরা ব্যবহার করে সরাসরি নজরদারি করা সম্ভব কি না এ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এটি সম্ভব। তবে সাধারণত তখনই এমন ঝুঁকি তৈরি হয়, যখন ফোনে থাকা ম্যালওয়্যার প্রয়োজনীয় অনুমতি পেয়ে যায়। যথাযথ অনুমতি বা ক্ষতিকর সফটওয়্যার ছাড়া দূর থেকে ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তারা জানান।
ফোনের ক্যামেরা গোপনে চালু থাকলে কিছু লক্ষণ দেখা যেতে পারে। এসব লক্ষণ সবসময় নিশ্চিত না হলেও বারবার দেখা গেলে সতর্ক হওয়া জরুরি।
১. ফোন ব্যবহার না করলেও ক্যামেরার ইন্ডিকেটর লাইট হঠাৎ জ্বলে ওঠা
২. ক্যামেরা অ্যাপ নিজে থেকেই চালু বা বন্ধ হয়ে যাওয়া
৩. গ্যালারিতে অচেনা ছবি বা ভিডিও দেখা যাওয়া
৪. ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে যাওয়া বা দ্রুত চার্জ শেষ হওয়া
৫. ইন্টারনেট ডেটা ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া
এ ধরনের লক্ষণ দেখা দিলে ফোনের নিরাপত্তা যাচাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)