ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হঠাৎ ফেসবুক ডাউন
বাংলাদেশে হঠাৎ করেই ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক ভোগান্তি। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে না পেরে অনেকেই পড়েছেন বিপাকে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে একযোগে বহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ব্যবহারকারীরা জানান, স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ করেই তাদের অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হয়। এরপর পুনরায় প্রবেশের চেষ্টা করলেও লগইন সম্পন্ন হচ্ছে না। অনেকের ক্ষেত্রে বারবার তথ্য দেওয়ার পরও প্রবেশাধিকার মিলছে না।
ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জারেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। ফলে ব্যক্তিগত চ্যাট, গ্রুপ যোগাযোগ এবং ব্যবসায়িক বার্তা আদান-প্রদানও ব্যাহত হচ্ছে। বিশেষ করে যারা অনলাইন ব্যবসা বা পেশাগত কাজে ফেসবুক ও মেসেঞ্জারের ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।
সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা শুরু হয়। অসংখ্য ব্যবহারকারী তাদের অভিজ্ঞতা শেয়ার করে জানান, একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন তারা। এতে ধারণা করা হচ্ছে, সমস্যাটি কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টের নয়, বরং বৃহৎ পরিসরের প্রযুক্তিগত ত্রুটির ফল।
এখন পর্যন্ত ফেসবুক বা মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও ব্যবহারকারীরা দ্রুত সেবা স্বাভাবিক হওয়ার আশা করছেন। প্রযুক্তি সংশ্লিষ্ট মহলের ধারণা, সার্ভার বা অভ্যন্তরীণ কারিগরি জটিলতার কারণেই সাময়িকভাবে এই বিভ্রাট দেখা দিতে পারে।
ফলে সেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ