ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে পৌঁছেছেন তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে পুরো জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
এদিকে সফরের অংশ হিসেবে শ্রীমঙ্গলে আয়োজিত এক জনসভাকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বৃষ্টি উপেক্ষা করেও শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বুধবার (১৭ জুন) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকেন। ধীরে ধীরে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, এমনকি আশপাশের সড়ক ও খোলা স্থানেও ভিড় জমে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত জনতা ছাতা, রেইনকোট ও পলিথিন ব্যবহার করে মাঠে অবস্থান করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় তারা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন। পুরো শ্রীমঙ্গল শহরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
জনসভাকে ঘিরে আগত নেতাকর্মীরা উন্নয়ন, কর্মসংস্থান এবং মৌলভীবাজারের বিভিন্ন প্রকল্প নিয়ে দিকনির্দেশনা ও নতুন ঘোষণার প্রত্যাশার কথা জানান। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রবল বাতাসে উপকারভোগীদের জন্য তৈরি একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চ অক্ষত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন