ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ডুয়া ডেস্ক: রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন জন বিভাগের রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০ গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১৯টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, “অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক” পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ন্যূনতম ২০ শব্দ গতি থাকতে হবে। এ পদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।
অন্যদিকে “অফিস সহায়ক” পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদের বেতন স্কেল (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনকারীদের বয়স ১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিতওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন ফি হিসেবে ১ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ২০ গ্রেডভুক্ত পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ২১ জুন ২০২৬, সকাল ১০টা থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩০ জুলাই ২০২৬, বিকেল ৪টায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল