ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্থানীয় নির্বাচনের বিতর্ক নিয়ে যা বললেন সিইসি
ডুয়া নিউজ: জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বর্তমানে দেশে যেভাবে বিতর্ক চলছে, তা রাজনৈতিক বিতর্ক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ওই বিতর্কে নির্বাচন কমিশন জড়াতে চায় না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
সিইসি বলেন, আগামী নির্বাচনের জন্য ডিসিদের এখন থেকেই কাজ শুরু করা দরকার। নির্বাচনের সময় নিজ উদ্যোগে নিরপেক্ষভাবে আইনের সর্বোচ্চ প্রয়োগ করার নির্দেশনা দিয়েছে ইসি।
ডিসিদের সম্মেলনে প্রথমবার অংশ নিলেন সিইসি, চার কমিশনার ও ইসির সিনিয়র সচিব। সেখানে নির্বাচন কমিশনাররা ডিসিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসকরা।
সম্মেলনে বক্তৃতাশেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ডিসি সম্মেলনে কোনো আলোচনা হয়নি। ওনারা (ডিসিরা) কেউ আলোচনা তুলেননি, আমরাও তুলিনি। প্রয়োজনও মনে করিনি।’
তিনি বলেন, ‘এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, আপনারা দেখছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর দেখা যাবে। প্রধান উপদেষ্টা (জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে) যে ঘোষণা দিয়েছেন, আমরা সে অনুযায়ী কাজ করছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি