ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পলকের স্ত্রীর ১৯ ব্যাংক হিসাব ও ২৮ বিঘা জমি জব্দের আদেশ
ডুয়া নিউজ : ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২৮ বিঘা জমি ও ১৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। একই সঙ্গে তার দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেন আদালত।
এতে বলা হয়, আরিফা জেসমিনের নামে অর্জিত স্থাবর/অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর, দলিল সম্পাদন অথবা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য স্থাবর সম্পদ জব্দ করা এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি। মামলার সুষ্ঠু তদন্ত সম্পাদনের লক্ষ্যে আরিফা জেসমিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আদালতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, “দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম পৃথক দুটি আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।”
এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী আরিফার বিরুদ্ধে মামলা করে দুদক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি