ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘আ.লীগের হরতাল মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে’
ডুয়া নিউজ : ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী হরতাল ডেকেছে ক্ষমতাচ্যুতল আওয়ামী লীগ। তাদের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবিলায় ঢাকা মহানগরীতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
শেখ মো. সাজ্জাত আলী জানান, “পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।” সোশ্যাল মিডিয়ায় আসা নানা প্রোপাগান্ডা মোকাবিলায় প্রস্তুতি আছে বলেও জানান তিনি।
ফেব্রুয়ারিতে অবরোধ ও হরতাল ডেকেছে আওয়ামী লীগফেব্রুয়ারিতে অবরোধ ও হরতাল ডেকেছে আওয়ামী লীগশাহবাগ অবরোধ প্রসঙ্গে ডিএমপি কমিশনার জানান, ঢাকাবাসীকে কষ্ট দিয়ে দাবি আদায়ের স্থান রাস্তা হতে পারে না। টেবিলে বসে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।
এছাড়া মোহাম্মদপুরসহ রাজধানীতে ছিনতাই বন্ধের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, ছিনতাই দমনে কাজ চলছে। প্রয়োজনের চেয়েও বেশি অফিসার নিয়োগ করা হয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসজুড়েই দলটির নানা কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাদের সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি