ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
শেয়ারবাজারে কালো টাকা ঠেকাতে কঠোর অবস্থানে বিএফআইইউ
নিজস্ব প্রতিবেদক: একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার গঠনে অর্থ পাচার এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত আইনের যথাযথ পরিপালন অপরিহার্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বুধবার (১৩ মে ২০২৬) নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) যৌথভাবে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (AML/CFT) সংক্রান্ত আইনের পরিপালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।
ডিএসই’র রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ, এফসিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ ওহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ বলেন, প্রযুক্তিনির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় পুঁজিবাজার এখন সাইবার অপরাধ, ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানিপুলেশনের মতো বহুমাত্রিক ঝুঁকির সম্মুখীন। এসব ঝুঁকি মোকাবিলায় কঠোর আইনি পরিপালন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে অত্যন্ত জরুরি।
বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মোঃ ওহিদুল ইসলাম বলেন, একটি সহনশীল ও আস্থানির্ভর পুঁজিবাজার গঠনে এএমএল/সিএফটি কাঠামোর কার্যকর বাস্তবায়ন জরুরি। অবৈধ অর্থপ্রবাহ কেবল বাজারের স্বচ্ছতাকেই নষ্ট করে না, বরং পুরো আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
প্রধান অতিথির বক্তব্যে বিএফআইইউ-এর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্টদের জন্য এএমএল/সিএফটি বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসনভিত্তিক একটি বাজার ব্যবস্থা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখে।
কর্মশালার কারিগরি সেশনগুলোতে বিস্তারিত আলোচনা করেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক মেহেদী হাসান, বিএসইসি-এর উপ-পরিচালক মোঃ রফিকুন্নবী এবং বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক শাহ আলম কাজী। বক্তারা পুঁজিবাজারে অর্থ পাচার রোধে স্টক ব্রোকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
ইএইচপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে