ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রোজায় রাজধানীর ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস ডিম দুধ
ডুয়া ডেস্ক: আসন্ন রমজান মাসে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে মাংস, ডিম এবং দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, এই কার্যক্রম ১লা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত চলবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে, পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা করা হবে।
এই কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন ও প্রান্তিক খামারিরা সহযোগিতা করবেন।
এই কার্যক্রম ২৮শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে।
বিক্রয়ের জন্য নির্ধারিত পণ্যের মূল্য তালিকা নিচে উল্লেখ করা হলো:
* ড্রেসড ব্রয়লার মাংস: ২৫০ টাকা প্রতি কেজি
* পাস্তুরিত দুধ: ৮০ টাকা প্রতি লিটার
* ডিম: ১১৪ টাকা প্রতি ডজন
* গরুর মাংস: ৬৫০ টাকা প্রতি কেজি
ফরিদা আখতার আরও জানান, সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির জন্য জুলাই বিপ্লবের সময় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল এমন স্থানগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বস্তি এলাকাগুলোতেও বিক্রির ব্যবস্থা করা হবে।
বিক্রয় কেন্দ্রগুলোর স্থানসমূহ হলো:
১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)
২. খামারবাড়ি (ফার্মগেট)
৩. ষাটফুট রোড (মিরপুর)
৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫. নয়াবাজার (পুরান ঢাকা)
৬. বনশ্রী
৭. হাজারীবাগ (সেকশন)
৮. আরামবাগ (মতিঝিল)
৯. মোহাম্মদপুর (বাবর রোড)
১০. কালশী (মিরপুর)
১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)
১২. শাহজাদপুর (বাড্ডা)
১৩. কড়াইল বস্তি, বনানী
১৪. কামরাঙ্গীর চর
১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)
১৬. নাখাল পাড়া (লুকাস মোড়)
১৭. সেগুনবাগিচা (কাঁচা বাজার)
১৮. বসিলা (মোহাম্মদপুর)
১৯. উত্তরা (হাউজ বিল্ডিং)
২০. রামপুরা (বাজার)
২১. মিরপুর-১০
২২. কল্যাণপুর (ঝিলপাড়)
২৩. তেজগাঁও
২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫. কাকরাইল
প্রতিদিনের সম্ভাব্য বিক্রির পরিমাণ:
* ডিম: ৬০ হাজার পিস
* পাস্তুরিত দুধ: ৬ হাজার লিটার
* ড্রেসড ব্রয়লার: ২ হাজার কেজি
* গরুর মাংস: ২০০০-২৫০০ কেজি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি