ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সংরক্ষিত নারী আসনে
এমপি নির্বাচিত হওয়ায় শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হওয়ায় শিরীন সুলতানা এবং নিলোফার চৌধুরী মনিকে অভিনন্দন জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মনোনীত এই দুই নেত্রীই সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সক্রিয় সদস্য।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী তাদের এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শিরীন সুলতানা এবং নিলোফার চৌধুরী মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ও প্রাক্তন শিক্ষার্থী। তাদের এই মনোনয়ন সংগঠনের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আমরা বিশ্বাস করি, তারা সংসদ সদস্য হিসেবে দেশের আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় এবং নারী সমাজের উন্নয়নে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে তারা সবসময়ই দেশ ও জাতির সেবায় নিবেদিত ছিলেন। সংসদে তাদের প্রতিনিধিত্ব শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তারা উভয়ের রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
উল্লেখ্য, এর আগে বুধবার নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে কমিশনের অনুমোদনের ভিত্তিতে তাঁদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা দেওয়া হয়। সেই তালিকায় শিরীন সুলতানা ও নিলোফার চৌধুরী মনির নাম অন্তর্ভুক্ত রয়েছে।
তারা দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের