ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা
ডুয়া ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতের সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান, আবেগে ভাসতে দেখা যায় হাজারো মুসল্লিকে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। এর আগে, ১২টা ৩৮ মিনিটে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
আজ ফজরের পর বয়ান দেন দিল্লি নিজামউদ্দিনের মাওলানা মোরসালিন, যা বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় হেদায়েতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ, তার বয়ান তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।
এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিনজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া (সাদ পন্থি) দ্বিতীয় পর্বের আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত জোবায়েরপন্থিদের দুই ধাপে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি