ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
চতুর্দশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি রোকেয়া হল
নিজস্ব প্রতিবেদক: চতুর্দশ ভাষা দিবস জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের বিতর্ক সংগঠন ‘রোকেয়া বিতর্ক অঙ্গন’ চ্যাম্পিয়ন এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়েছে।
কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় নটরডেম কলেজ চ্যাম্পিয়ন এবং ঢাকা কলেজ রানার্স আপ হয়। স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় সেন্ট গ্রেগরি হাইস্কুল চ্যাম্পিয়ন এবং প্রিপেটরি ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়েছে।
শনিবার সন্ধ্যায় অমর একুশে হল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের বিতর্ক সংগঠন একুশে ডিবেটিং ক্লাব ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
একুশে ডিবেটিং ক্লাবের সভাপতি জিয়াবুল হক মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান সম্মাননীয় অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, একুশে ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. শরীফুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন শাহেদ ও সাধারণ সম্পাদক রাগীম আনজুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একুশে ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান আল-আমিন অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২ টি দল, কলেজ পর্যায়ে ১২ টি দল এবং স্কুল পর্যায়ে ১০ টি দল অংশগ্রহণ করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ