ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
যেমন বাংলাদেশ চান হাসনাত আব্দুল্লাহ
ডুয়া নিউজ : যে দেশে আলেমদের মাইক কেড়ে নেওয়া হয়, 'এমন দেশ আর চাই না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।'
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা এমন দেশ আর চাই না, যে দেশে আলেম-ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। দাড়ি ধরে ধরে জেলে ঢুকানো হয়। কুরআন ও হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা চাই না অযোগ্য শাসক আমাদেরকে শাসন করুক। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে।’
তিনি বলেন, ‘আমরা ছোট মানুষ। আমাদের বয়স ২৫ থেকে ২৭ বছর। এ বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি। বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে। এ বয়সে আমাদেরকে দেশের সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, ভুল করছি। আমরা দেখছি, শিখছি। আমাদের ভুল হলে আপনারা দেখবেন, আমরা সেটা থেকে শিখব। আপনাদের দেখানো পথে দেশকে এগিয়ে নিব।’
ঘুস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্র ও প্রশাসন কখনও আমাদের ঠিক করতে পারবে না। যদি না আমরা নিজেরা ঠিক না হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুস থেকে দূরে থাকবেন। তদবির কোনো ভালো জিনিস না। মনে রাখতে হবে, যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘৫-১০ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব। কিন্তু আপনাদের হাতে যে একদিনের ক্ষমতা রয়েছে, সেই একদিনের ক্ষমতা যদি অপব্যবহার করেন তাহলে অপশাসনের দায়ভার আপনাকে নিতে হবে। নেতাকে দোষ দেওয়ার আগে, আমরা নিজের কাছে প্রশ্নবিদ্ধ হব। আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কর্মচারীর কাছে কখনও বিক্রি হইয়েন না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন