ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিশ্ব বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই সম্ভাব্য বাণিজ্য যুদ্ধকে কেন্দ্র করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। সপ্তাহ না ঘুরতেই হচ্ছে নতুন রেকর্ড। সে ধারাবাহিকতায় এবার আরও এক লাফ দিল স্বর্ণের দাম। এ নিয়ে টানা ৭ম সপ্তাহের মতো স্বর্ণের দাম বাড়ল বিশ্ব বাজারে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আউন্সপ্রতি স্বর্ণের দাম শূন্য দশমিক তিন শতাংশ বেড়ে দুই হাজার ৯৩৬ দশমিক ৭৯ ডলার হয়েছে। সপ্তাহের ভিত্তিতে বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। একই সময়ে মার্কিন স্বর্ণের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দুই হাজার ৯৬১ দশমিক ৪০ ডলার হয়েছে।
এবিসি রিফাইনারির প্রাতিষ্ঠানিক বাজারের বৈশ্বিক প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য, শুল্ক ও বৃহত্তর বৈদেশিক নীতিতে বহুমুখী অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্বর্ণের দাম বাড়ছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ট্রাম্প তার অর্থনৈতিক দলকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে কর আরোপকারী প্রতিটি দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা প্রণয়ন করতে। এই সম্ভাব্য মূল্যস্ফীতি মূলক পদক্ষেপে সোনার চাহিদা আরও বেড়ে যেতে পারে।
এদিকে ট্রাম্প হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ভারত আমাদের ওপর যে শুল্ক বসাবে আমরাও তাদের ওপর একই হারে শুল্ক আরোপ করবো।
এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি