ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
ভালোবাসা দিবস পালন করা হয় না বিশ্বের যেসব দেশে
ডুয়া ডেস্ক : প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, যা ভালোবাসা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। তবে এমনও অনেক দেশ আছে, যেখানে হয় ভালোবাসা দিবস পালন করা হয় না, নাহয় দিবসটি পালনে নিরুৎসাহিত করা হয়। অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিক কর্মকাণ্ডসহ নানান কারণে আফগানিস্তানে দিবসটি পালন করা হয় না। ২০২৩ সালে ভালোবাসা দিবস উৎযাপনে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এমনকি ভালোবাসা দিবস সংক্রান্ত পণ্য বেঁচাকেনাতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটিতে।
এর ফলে নিরাপত্তা ও রক্ষণশীল সমাজ ও নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানে ভালোবাসা দিবস পালন করতে দেখা যায় না।
অন্যদিকে ইরানে সরকারের পক্ষ থেকে এই দিবসটি পালনে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা হয়। তাদের মতে, এটি একটি পশ্চিমা সংস্কৃতি। যার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই।
ইসলামিক শরিয়া আইনে চলা দেশ ব্রুনাইয়ে ভালোবাসা দিবসে প্রকাশে কেউ কোনো আয়োজন করতে পারে না। কারণ দেশটিতে এটি ইসলাম বিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হয়।
এছাড়াও ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে সৌদি আরবেও প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনে নিষেধাজ্ঞা আরোপ করা আছে।
যদিও পাকিস্তানের কিছু মানুষ ভালোবাসা দিবস পালন করেন। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে স্পর্শকাতর হওয়ায় বেশিরভাগ মানুষ এটি পালনে বিরত থাকেন।
একই কারণে কাতারেও এই দিবসটি পালনে সাধারণ মানুষকে জড়িত হতে দেখা যায় না।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো বিধিনিষেধ না থাকলেও দেশটির ইসলামিক কর্তৃপক্ষ এটি পালনে নিরুৎসাহিত করে। এছাড়া সোমালিয়া, মরিশানিয়ায় এই দিবস পালন খুবই বিরল।
এশিয়ার আরেক মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় ভালোবাসা দিবস পালনে কোনো সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও, সাম্প্রতিক বছরগুলোতে এটি পালনে অনেককে বাধার মুখোমুখি হতে হয়েছে।
সূত্র: এমএসএন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত