ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মিরপুরে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করে পরে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয়ে একদল ছাত্র-জনতা তাকে ঘিরে ধরার পর ঘটনাটি ঘটে।
রোববার (২৯ মার্চ) বিকেলে শাহ আলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় জনতা তাকে চিড়িয়াখানার সামনে আটকে রেখেছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে এবং সেগুলো যাচাই করা হচ্ছে।
এর আগে মিরপুর চিড়িয়াখানার সামনে তাকে ঘিরে ধরলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপস্থিত ছাত্র-জনতা তার অবস্থান ঘিরে স্লোগান ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তাকে একটি ব্যক্তিগত প্রাইভেট কারে রাখা হয় এবং পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আর এস ফাহিমকে দেখার পর উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তার পূর্ববর্তী কর্মকাণ্ড ও অবস্থানের কারণে সেখানে তর্ক-বিতর্ক ও স্লোগানের পরিস্থিতি তৈরি হয়, যা দ্রুতই উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়রা তাকে আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।
ঘটনার সময় আর এস ফাহিম তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, উদ্দেশ্যপ্রণোদিত মব তৈরি করে তার বিরুদ্ধে যা করা হচ্ছে, সে বিষয়ে বলার কিছু নেই এবং সত্য একদিন প্রকাশ পাবে। তাকে নিয়ে গিয়ে সত্য চাপিয়ে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি নিজের সব কার্যক্রম তার পেজে প্রকাশিত রয়েছে বলে জানান এবং সেগুলো দেখে মানুষকে বিচার করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে