ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা
ডুয়া ডেস্ক: নারীদের মাসিককে ঘিরে দীর্ঘদিন ধরে নানা সামাজিক সংকোচ ও ভুল ধারণা থাকলেও, আধুনিক বিজ্ঞান এই স্বাভাবিক প্রক্রিয়াটিকেই নতুন দৃষ্টিতে দেখছে। গবেষকরা বলছেন, মাসিকের রক্ত শুধু শারীরিক চক্রের অংশ নয় এটি শরীরের ভেতরের নানা গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, যা রোগ নির্ণয়ে ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞানীরা এখন মনে করছেন- পিরিয়ডের রক্তে এমন অনেক তথ্য লুকিয়ে থাকে, যা সাধারণ রক্ত বা লালার পরীক্ষায় ধরা পড়ে না। এই রক্তে থাকে শরীরের বিভিন্ন অঙ্গ- যেমন জরায়ু, ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব এবং যোনিপথ থেকে আসা কোষ, হরমোন, প্রোটিন ও ব্যাকটেরিয়া। ফলে এটি এক ধরনের প্রাকৃতিক বায়োপসি হিসেবে কাজ করে, যা নারীর প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারে।
বিশেষ করে এন্ডোমেট্রিওসিস নামের একটি জটিল রোগ নির্ণয়ে পিরিয়ডের রক্ত নতুন আশার আলো দেখাচ্ছে। এই রোগে জরায়ুর টিস্যু জরায়ুর বাইরে বেড়ে যায়, যার ফলে তীব্র পেটব্যথা, অতিরিক্ত রক্তক্ষরণ এবং অনেক ক্ষেত্রে বন্ধ্যাত্ব দেখা দেয়।
বর্তমানে এই রোগ নির্ণয়ে ল্যাপারোস্কোপির মতো অস্ত্রোপচার প্রয়োজন হয়, যা সময়সাপেক্ষ ও কষ্টকর। সেক্ষেত্রে পেলভিক গহ্বরে একটি ছোট ক্যামেরা ঢোকানো হয়, জানান ‘নেক্সটজেন জেন’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রিধি তারিয়াল।
কিন্তু গবেষকরা বলছেন, পিরিয়ডের রক্ত বিশ্লেষণ করেই ভবিষ্যতে সহজে এই রোগ শনাক্ত করা সম্ভব হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত