ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সেনাবাহিনীর বিরুদ্ধে মন্তব্য, রাহুল গান্ধীকে তলব করল আদালত
ডুয়া ডেস্ক : ভারতের লক্ষ্ণৌয়ের একটি বিশেষায়িত আদালত ‘এমপি এমএলএ আদালত’ ভারতীয় সেনাবাহিনীকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন। ইতোমধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে। এই আদালতে শুধু এমপি এবং বিধায়কদের মামলার বিচার হয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর অধীন সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের (ব্রো) সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের করা একটি মামলার জেরে রাহুলকে পাঠানো সেই নোটিশে বলা হয়েছে, আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন আদালতে হাজির হতে হবে তাকে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ কর্মসূচি চলাকালে এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধোর করছে চীনের সেনারা।” একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির এহেন মন্তব্য ভারতের সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ন করেছে, বলা হয়েছে অভিযোগপত্রে।
তবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা এনডিটিভিকে জানিয়েছেন, কেন্দ্রীয় ক্ষমতায় আসীন বিজেপির সমালোচনা করে এ মন্তব্য করেছিলেন রাহুল। সেনাবাহিনীকে অবমাননা করার কোনো উদ্দেশ্য তার ছিল না।
ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বরাবরই বিজেপির কঠোর সমালোচক। বিজেপিও অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই। দলটির অনেক নেতা ইতোমধ্যে রাহুলকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন।
অনেকে এমন অভিযোগও তুলেছেন যে নিজের পিতার নামে করা সংস্থা রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য রাহুল ও তার পরিবারের সদস্যরা নিয়মিত চীনের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন। তবে এসব দুর্নাম রাহুলকে বিজেপির সমালোচনা করা থেকে ঠেকাতে পারে নি। তথ্যসূত্র : এনডিটিভি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস