ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ফেসবুক থেকে কত আয় করেন হাসনাত? জানালেন নিজেই
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সিপাহসালার হাসনাত আবদুল্লাহর জনপ্রিয়তা এখন কেবল রাজপথ বা সংসদে সীমাবদ্ধ নেই, ভার্চুয়াল জগতেও তিনি এক বিশাল শক্তির নাম। এনসিপির এই মুখ্য সংগঠকের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে অনুসারীর সংখ্যা ৪৯ লাখ বা ৪ দশমিক ৯ মিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশাল এই ফলোয়ার বেজ থেকে নিয়মিত বড় অংকের অর্থ উপার্জন করছেন তিনি, যার একটি বিস্তারিত ও স্বচ্ছ হিসাব সম্প্রতি জনসমক্ষে প্রকাশ করেছেন এই তরুণ নেতা।
নিজের ফেসবুক পেজে নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ, ছবি ও ভিডিওর মাধ্যমে নিজের মতামত তুলে ধরেন হাসনাত। এর মাধ্যমে অর্জিত আয়ের চিত্র তুলে ধরে তিনি জানান, ‘আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।’ এছাড়া আয়ের ধারাবাহিকতা বজায় রেখে ‘সর্বশেষ দুইদিনে এসেছে ১২০ ডলার’ বলেও উল্লেখ করেন তিনি। তবে ডিজিটাল প্ল্যাটফর্মের আয়ের বৈচিত্র্য বোঝাতে তিনি একটি উদাহরণ টেনে জানান, ‘একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীদ্বার থেকে নির্বাচিত এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তার পেজের প্রতিটি পোস্ট বা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা থেকে বড় অংকের এই রেভিনিউ জেনারেট হচ্ছে। রাজনৈতিক স্বচ্ছতার অংশ হিসেবেই তিনি তার এই ব্যক্তিগত আয়ের তথ্য শেয়ার করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)