ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রিটেনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন অভিযান, ভারতীয় রেস্তোরাঁয় হানা
ডুয়া ডেস্ক : ব্রিটেন এখন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে, বিশেষ করে লেবার পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রশাসন এই তৎপরতা বাড়িয়েছে।
ব্রিটেনের উত্তর ইংল্যান্ডের হামবারসাইড এলাকায় একটি ভারতীয় রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে প্রশাসন। সেখানে সাতজনকে অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার করা হয়েছে, এছাড়া আরও চারজনকে আটক করা হয়েছে।
এই অভিযান ব্রিটেনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইউভেট কুপার জানিয়েছেন, অভিবাসন আইন অবশ্যই মেনে চলতে হবে। আগের কনজারভেটিভ সরকারকে দায়ী করে তিনি বলেন, বহুদিন ধরে অবৈধ শ্রমিকদের কাজে লাগানো হয়েছে, অথচ যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।
ব্রিটিশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু জানুয়ারি মাসেই ৮২৮টি জায়গায় হানা দেওয়া হয়েছে। এতে গ্রেফতার হয়েছেন ৬০৯ জন, যা গত বছরের তুলনায় ৭৩ শতাংশ বেশি। এছাড়া অবৈধ শ্রমিক নিয়োগের দায়ে ১০৯০টি নোটিশ পাঠানো হয়েছে।
জল্পনা চলছে, ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারও অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ