ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল সৌদিসহ ৬ দেশ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে অবিলম্বে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)।
রোববার (১ মার্চ) আয়োজিত এক জরুরি বৈঠকে জোটের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা পিছপা হবে না।
জিসিসির সদস্য রাষ্ট্রগুলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত ও ওমান—দাবি করেছে যে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান পরিকল্পিতভাবে বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করে আন্তর্জাতিক আইন ও দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বড় ধরনের বিমান হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। এই পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।
বিবৃতিতে জিসিসি দেশগুলো ইরানকে সামরিক উত্তেজনা পরিহার করে কূটনৈতিক পথে ফেরার আহ্বান জানিয়েছে। তবে একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছে যে, গালফ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হলে সদস্য রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে তার জবাব দেবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী