ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
ইরান ইস্যুতে ওয়াশিংটনের বিরুদ্ধে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এই অভিযানকে ‘অবৈধ আগ্রাসন’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-র বরাতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন—এ হামলা ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
পিয়ংইয়ংয়ের ভাষ্য, এই হামলা তাদের কাছে অপ্রত্যাশিত নয়। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যবাদী নীতি ও ‘গ্যাংস্টারসুলভ’ আচরণের ধারাবাহিক ফল হিসেবেই তারা এ ঘটনাকে দেখছে।
মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন ও তেল আবিব যে সামরিক অভিযান শুরু করেছে, তা কোনো শান্তিপ্রিয় মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে বলেও সতর্ক করা হয়।
উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান-এর বিভিন্ন স্থানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর দেশে ৪০ দিনের গণশোক এবং সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- নিয়োগে আর দীর্ঘ অপেক্ষা নয়, পিএসসির নতুন রোডম্যাপ