ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আলোচনায় অংশ নিতে শর্ত দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে নির্ধারিত আলোচনার আগে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের শর্ত সামনে এনেছে ইরান। তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার না করা হলে ইসলামাবাদে কোনো প্রতিনিধি দল পাঠাবে না তারা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরান স্পষ্ট করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নৌ-অবরোধ বহাল থাকলে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না দেশটি। অবরোধ প্রত্যাহার না হলে আলোচনার কোনো সুযোগ নেই বলেও জানানো হয়েছে।
তাসনিম আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে অবরোধ বজায় রেখে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার আগে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। চলমান জ্বালানি ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ইরানের এই শর্ত আলোচনার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি