ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
নিয়োগে আর দীর্ঘ অপেক্ষা নয়, পিএসসির নতুন রোডম্যাপ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের ধীরগতি ও অনিশ্চয়তায় জর্জরিত বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বচ্ছতা ও সময়সীমা নির্ধারণের মাধ্যমে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে নতুন একগুচ্ছ সংস্কার পরিকল্পনা সামনে এনেছে সংস্থাটি।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে এসব পরিকল্পনা প্রকাশ করে পিএসসি। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়া নতুন কমিশনের নেওয়া পদক্ষেপ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সারাংশ তুলে ধরা হয় এতে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ নীতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এক বছরের মধ্যেই একটি বিসিএস সম্পন্ন করা যায়। পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর ১০০ কমিয়ে লিখিত পরীক্ষার ওপর গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পিএসসি নিজস্ব প্রেস স্থাপন এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। এছাড়া পুরো নিয়োগ প্রক্রিয়াকে ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হচ্ছে, ফলে খাতা মূল্যায়নে আগের তুলনায় সময় অনেক কমে আসবে বলে আশা করা হচ্ছে।
চাকরিপ্রার্থীদের জন্য বড় স্বস্তির খবর হলো—বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে পরীক্ষার্থীদের আর্থিক চাপ কমবে বলে মনে করছে কমিশন।
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, একসময় প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে আধুনিক, গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে পিএসসিকে গড়ে তুলতে কাজ করছে নতুন কমিশন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এই সংস্কার কেবল বিসিএসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; নন-ক্যাডারসহ অন্যান্য নিয়োগ পরীক্ষাতেও একই ধরনের গতি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে। দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি আইনি কাঠামো শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা
- আর্জেন্টিনা বনাম মিশরের শেষ মুহূর্তের খেলা সরাসরি দেখুন