ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে নতুন বছর সবার জীবনে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) এক যৌথ শুভেচ্ছা বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, পয়লা বৈশাখ বাঙালির চিরন্তন প্রাণের উৎসব। এটি আমাদের জাতিসত্তার এক অবিচ্ছেদ্য অংশ এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময়ই দেশের প্রতিটি গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বিদ্যাপীঠের প্রাক্তনীরা দেশ-বিদেশের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের হৃদয়ে বাঙালিয়ানা ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সবসময় অম্লান।
বিবৃতিতে শামসুজ্জামান দুদু বলেন, পুরোনো বছরের সকল গ্লানি ও ব্যর্থতা মুছে ফেলে নতুন সূর্য আমাদের নতুন পথ দেখাবে। ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে আমরা একটি সুখী ও সুন্দর সমাজ গড়ে তুলব এটাই হোক এই নববর্ষের অঙ্গীকার।
সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রাক্তনদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর। নতুন বছরে আমাদের এই সংগঠন আরও গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয়ের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
অ্যালামনাই নেতৃদ্বয় আরও বলেন, আনন্দঘন এই উৎসবে সবার ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধি পৌঁছে যাক। এসো হে বৈশাখ, এসো এসো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত