ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাড়ল এলপিজির দাম, কার্যকর আজ সন্ধ্যা থেকেই
সরকার: দেশে জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংস্থাটি জানায়, ভোক্তা পর্যায়ে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে, যা চলতি মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। ফলে স্বল্প সময়ের ব্যবধানে এই খাতেও উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেল।
এর আগে গত ২ এপ্রিল এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ১২ কেজি সিলিন্ডারের জন্য ১ হাজার ৭২৮ টাকা। সেই হিসাবে মাত্র কয়েক দিনের ব্যবধানে ২১২ টাকা বাড়ানো হলো এই জ্বালানির মূল্য।
উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগের দিনই দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তার প্রভাব কাটতে না কাটতেই এলপিজির নতুন এই মূল্যবৃদ্ধি ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রান্না ও পরিবহন খাতে ব্যয় আরও বাড়বে, যা সামগ্রিক জীবনযাত্রার খরচকে প্রভাবিত করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার