ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তেলের দাম বাড়াতে আইএমএফের হাত নেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো শর্তের ফল নয় বলে স্পষ্ট করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আইএমএফের সঙ্গে আলোচনার আগেই নেওয়া হয়েছে। তাই এই মূল্য সমন্বয়ের সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই।
মন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় অনেক দেশই দাম সমন্বয় করেছে। বাংলাদেশও একই বাস্তবতায় পড়লেও দীর্ঘ সময় ধরে জনগণের স্বার্থ বিবেচনায় দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারকে বিভিন্ন মহল থেকে বারবার তেলের দাম বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছিল। কারণ, ভর্তুকি দিয়ে দীর্ঘদিন ধরে দাম ধরে রাখলে সরকারি তহবিলের ওপর বড় চাপ তৈরি হয় এবং অন্যান্য উন্নয়ন কর্মসূচি পরিচালনায় সমস্যা দেখা দেয়।
অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে তেলের দাম খুব বেশি বাড়ানো হয়নি। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে, সেখানে বাংলাদেশে বৃদ্ধি তুলনামূলকভাবে সীমিত রাখা হয়েছে।
তিনি উল্লেখ করেন, সরকারের আর্থিক সক্ষমতা ধরে রাখতে এবং চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সীমিত পরিসরে এই দাম সমন্বয় করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত