ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আবারও বন্ধ হরমুজ, যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন অবরোধ প্রত্যাহার না হওয়ায় আবারও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। মাত্র একদিনের বিরতির পর নেওয়া এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) জানায়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর আস্থাহীনতার কারণেই তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
এর আগে শুক্রবার সাময়িকভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছিল ইরান। তবে যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করায় সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও প্রণালিটি বন্ধ করে দেওয়া হয়।
আইআরজিসি তাদের বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালির আশপাশে কোনো বিদেশি জাহাজের উপস্থিতি শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের চেষ্টা করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছে ইরান। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেন কেউ অবস্থান পরিবর্তন না করে।
তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র আলোচনার আড়ালে অবরোধ দীর্ঘায়িত করছে এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই বলেও জানিয়েছে তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত