ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই আবারও হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে ইরান। দেশটির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার স্থানীয় সময় দুপুরে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুনরায় সম্পূর্ণভাবে সামরিক বাহিনীর হাতে ফিরে এসেছে এবং আগের মতোই তারা পুরো প্রণালির তদারকি করবে।
এর আগে শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরান ঘোষণা দিয়েছিল, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে। সে সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।
তবে এই ঘোষণার পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিন্ন অবস্থান আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য প্রস্তুত থাকলেও ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা সম্পন্ন না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত