ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে ভারতের হাইকমিশনার হচ্ছেন সাবেক মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দ্বীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার। বিষয়টি বর্তমানে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৭৫ বছর বয়সী দ্বীনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
নিয়োগ চূড়ান্ত হলে তিনি বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনারপ্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে এরই মধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শেখ হাসিনাসরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশেঅধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন দেখা দিলেও পরবর্তী সময়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত