ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। সংগঠনটি যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) চেয়ারম্যানের কাছে রোববার একটি চিঠি পাঠিয়েছে।
লঞ্চ মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করেছে। এতে লঞ্চ পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পাশাপাশি প্লেট, এল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ফুয়েলিং রড, গ্যাস, রংসহ বিভিন্ন উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে, ফলে মোট ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি করা হয়েছে।
সিদ্দিকুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা-বরিশাল রুটে ৬ থেকে ৭ ব্যারেল ডিজেল লাগে, যা প্রায় ১৪০০ লিটার। প্রতি লিটারে ১৫ টাকা মূল্যবৃদ্ধিতে শুধু এই রুটেই অতিরিক্ত প্রায় ২১ হাজার টাকা খরচ হচ্ছে। এ অবস্থায় ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়েছে। সংগঠনের প্রস্তাবে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ৩ টাকা ৩৮ পয়সা নির্ধারণের কথা বলা হয়েছে। এছাড়া সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার সুপারিশ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে যাত্রীরা এখন সড়কপথে বেশি চলাচল করছেন, ফলে নৌপথে যাত্রী সংখ্যা কমে গেছে। এতে ধারণক্ষমতার তুলনায় যাত্রী না পাওয়ায় লঞ্চমালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং বর্তমান ভাড়ায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
বিআইডব্লিওটিএ সূত্রে জানা যায়, নৌপথের যাত্রীভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে এই সংস্থাটি। অনুমোদিত ভাড়ার তালিকা সব নদীবন্দর, টার্মিনাল, ঘাট ও নৌযানে প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে।
বিআইডব্লিওটিএ পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ভাড়া বৃদ্ধি বা না বাড়ানোর বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঈদে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় টানা ২১ দিন বন্ধ
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষাপ্রতিষ্ঠানে ফের চালু বেত্রাঘাত! কার্যকর যেদিন থেকে
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- কলকাতায় অমিত শাহ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল