ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক (একাদশ শ্রেণি) ও সমমান পর্যায়ে ভর্তি সহায়তার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এই সহায়তার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা-২০২৬’ সংযুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন। নির্ধারিত লিংকে প্রবেশ করে শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন চলবে ১২ এপ্রিল সকাল ৯টা থেকে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
শর্ত অনুযায়ী আবেদনকারীদের ‘ভর্তি সহায়তা প্রদান নির্দেশিকা-২০২৬’ অনুসরণ করতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ৪,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮,০০০ টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।
আবেদন করতেক্লিক করুন এখানে
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি