ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বন্ধু রাষ্ট্র ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এনাফ ইজ এনাফ, অর্থাৎ ব্যস, আর নয়। তিনি স্পষ্ট করেন, লেবাননকে লক্ষ্য করে আর কোনো হামলা চালানো যাবে না।
শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাতে পারবে না। তিনি বলেন, চলমান ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে।
একই সঙ্গে ইরান ইস্যুতে চলমান আলোচনায় অর্থ লেনদেনের সম্ভাবনাও নাকচ করে দেন ট্রাম্প। তিনি জোর দেন, কোনো ধরনের অর্থ লেনদেন হবে না। এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি বন্ধের বিনিময়ে দেশটির জব্দকৃত প্রায় ২০ বিলিয়ন ডলার ছাড় দেওয়ার কথা বিবেচনা করছে ওয়াশিংটন।
ট্রাম্প আরও বলেছেন, লেবানন ইস্যু এই চুক্তির অংশ নয়। তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে এবং হিজবুল্লাহ সংক্রান্ত পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করবে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে তার দেশ ১০ দিনের যুদ্ধবিরতি মেনে নিলেও তাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। এক ভিডিও বার্তায় তিনি জানান, এক হাতে অস্ত্র, অন্য হাত শান্তির জন্য প্রসারিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত