ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ২০২৫ সমাপ্ত বছরে ব্যবসায়িক সাফল্যে নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ব্যাংকটি এককভাবে রেকর্ড ৯০১ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। গতকাল বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ডের সুপারিশ করেছে পর্ষদ।
আর্থিক সূচকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির একীভূত নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৩৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। ২০২১ সালে এই মুনাফা ছিল ৪৮০ কোটি টাকা, যা গত পাঁচ বছরে ধারাবাহিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে। বছর শেষে ব্যাংকের মোট আমানত ২১.৬ শতাংশ বেড়ে ৫৫,৬৪৫ কোটি টাকায় এবং ঋণের পরিমাণ ১৬.১ শতাংশ বেড়ে ৪৭,৭০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে ব্যাংকের বিনিয়োগ পোর্টফোলিওতে, যা ৪৭.৮ শতাংশ বেড়ে ২১,১৪৭ কোটি টাকায় পৌঁছেছে।
সাফল্যের এই ধারাবাহিকতায় এককভাবে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৭০ টাকা থেকে বেড়ে ৫.৬৫ টাকায় উন্নীত হয়েছে এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১.৮৬ টাকায়। বাংলাদেশের ব্যাংকিং খাতে যখন গড় খেলাপি ঋণের হার প্রায় ৩০ শতাংশের বেশি, সেখানে ইস্টার্ন ব্যাংক তাদের খেলাপি ঋণের হার মাত্র ২.২৪ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। দক্ষ ঝুঁকি ব্যবস্থাপনা এবং কঠোর ঋণ শৃঙ্খলার কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্যাংকটি বর্তমানে ১৯.১৩ শতাংশ ইক্যুইটি রিটার্ন বজায় রেখেছে এবং তাদের মূলধন পর্যাপ্ততার হার ১৫.৪৯ শতাংশে উন্নীত হয়েছে, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি। এছাড়া ব্যয় সাশ্রয়ের ক্ষেত্রেও ব্যাংকটি মুন্সিয়ানা দেখিয়েছে, যেখানে তাদের কস্ট-টু-ইনকাম রেশিও বর্তমানে মাত্র ৪০.৩৬ শতাংশ। প্রস্তাবিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১১ জুন ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)