ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘জুলাই শহিদদের স্মরণ না করলে জাতীয় সংসদ অপবিত্র হয়ে যাবে’
নিজস্ব প্রতিবেদক: জুলাই শহিদদের স্মরণ না করলে জাতীয় সংসদ অপবিত্র হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী।
রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন চৌধুরী বলেন, জুলাই সনদ নিয়ে অনেক আলোচনা হয়েছে। তিনি বলেন, এটি এক পক্ষের দাবি হলেও জুলাইয়ের শহিদদের স্মরণ না করলে সংসদ অপবিত্র হয়ে যাবে। তাই জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো প্রয়োজন।
বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে যে গণতন্ত্র অর্জিত হয়নি, সেই গণতন্ত্র জুলাই সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। তার মতে, এই সনদের মাধ্যমে দেশে গণতন্ত্র বাস্তবায়নের নতুন অধ্যায় শুরু হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)