ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য বিশ্বের শীর্ষ ১০ জন ‘ইহুদিবিদ্বেষী ও জায়নবাদবিরোধী’ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় এমন ব্যক্তিদের রাখা হয়েছে, যাদের কোনো সরকারি বা রাজনৈতিক পদ নেই, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারীর কারণে তারা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তালিকা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ধরণ, প্রভাবের মাত্রা এবং তাদের বক্তব্য থেকে সৃষ্ট ‘ঝুঁকি’ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রতিবেদনে কয়েকজন বিশ্বখ্যাত ব্যক্তিত্বের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন
গ্রেটা থুনবার্গ: জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা না জানিয়ে তিনি কেবল ইসরায়েল-বিরোধী অবস্থান নিয়েছেন। গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের ক্ষেত্রে তিনি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
টাকার কার্লসন: মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনলাইন কার্যক্রমের মাধ্যমে ইহুদিদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র প্রচার করছেন।
ক্যান্ডেস ওয়েন্স: মার্কিন এই ধারাভাষ্যকারও তালিকায় রয়েছেন। তাঁর বিরুদ্ধে ‘জায়নবাদী মিডিয়া সাম্রাজ্য’ নিয়ে কথা বলা এবং ইহুদি গোষ্ঠীগুলোকে নিয়ে বিভ্রান্তিকর তত্ত্ব প্রচারের অভিযোগ আনা হয়েছে।
নিক ফুয়েন্তেস: উগ্র ডানপন্থী এই মার্কিন রাজনৈতিক কর্মীকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের প্রচারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, তিনি হলোকাস্ট বা ইহুদি নিধনযজ্ঞকে অস্বীকার বা ছোট করে দেখান।
এছাড়া তালিকায় আরও রয়েছেন ড্যানিশ ইনফ্লুয়েন্সার আনাস্তাসিয়া মারিয়া লুপিস, মার্কিন ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ান, মিশরীয়-আমেরিকান কমেডিয়ান বাসেম ইউসুফ, ব্রিটিশ-ফিলিস্তিনি সাংবাদিক আবদেল বারি আতওয়ান, ধর্মপ্রচারক ওমর সুলেমান এবং কনটেন্ট ক্রিয়েটর আইয়ান ক্যারল।
তবে এই তালিকা নিয়ে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে ইসরাইল সম্পর্কে জনমত পরিবর্তন ও ফিলিস্তিন ইস্যুতে সহানুভূতি বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের তালিকা প্রকাশ জনমত নিয়ন্ত্রণের একটি কৌশল হিসেবেও দেখা যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ