ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবি অধিভুক্ত বিডিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজের ১ম, ২য়, ৩য় ও ফাইনাল প্রফেশনাল বিএডিএস (মে ২০২৬) লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ২০ মে থেকে পরীক্ষা শুরু হবে।
রোববার (১৯ এপ্রিল) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।
আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের ফরমপূরণ ও ফি জমাদানের কার্যক্রম আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিডিএস পরীক্ষার ক্ষেত্রে প্রতি বিষয়ের ফি ১ হাজার ৫০ টাকা, নম্বরপত্র ফি ৪৫০ টাকা, অনিয়মিত পরীক্ষার্থীদের রিটেনশন ফি ৭৫০ টাকা, কেন্দ্র ফি ৭৫০ টাকা এবং সাময়িক সনদ ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এখানে দেখুনরুটিন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর