ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় মূল্যবান এই ধাতুর মূল্য ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। এর ফলে দেশে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫০ হাজার টাকার মাইলফলক অতিক্রম করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। একই সঙ্গে অন্যান্য মানের স্বর্ণের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ৫৫ বার ওঠানামা করেছে।
এর আগে ৯ এপ্রিল স্বর্ণের দামে বড় পতন দেখা গিয়েছিল, তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়। তবে অল্প সময়ের ব্যবধানে আবারও দাম বাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজুস নির্ধারিত মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট এবং অলঙ্কার তৈরির মজুরি যুক্ত হবে। ফলে ভোক্তাদের চূড়ান্তভাবে আরও বেশি দাম দিয়ে স্বর্ণ কিনতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত