ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
একসময় ম্যাচটি ছিল বাংলাদেশের নিয়ন্ত্রণে। সাইফ হাসান, লিটন দাস এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে গড়ে ওঠা ভিত্তি স্বাগতিকদের জয়ী হওয়ার দিকেই এগিয়ে নিচ্ছিল। কিন্তু আফিফ হোসেনের বিদায়ের পর থেকেই ধীরে ধীরে ভেঙে পড়ে ইনিংসের ভারসাম্য।
ডেথ ওভারের শুরুতেই দলীয় ১৮৪ রানে বাংলাদেশ পঞ্চম উইকেট হারায়। এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনারের হাতে। তার ধারালো বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
টিকনার শেষ তিন ওভারে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংস কার্যত ধসিয়ে দেন। ১০ ওভারে ৪০ রান দিয়ে তার ৪ উইকেটই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
তাওহীদ হৃদয় অবশ্য এক প্রান্ত আগলে রাখেন। তিনি ৫৮ বলে ফিফটি পূর্ণ করেন এবং একটি ছক্কা হাঁকিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেন। তবে ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তার বিদায়ে বাংলাদেশের শেষ ভরসাটুকুও শেষ হয়ে যায়।
এরপর মাত্র ৩৭ রানের ব্যবধানে বাংলাদেশের শেষ ৬ উইকেটের পতন ঘটে। ফলে ২২১ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস, আর জয়ও হাতছাড়া হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?